উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মং ক্যছিং সাগরের নেতৃত্বে এ দলের ৭ সদস্য তিন ভাগে বিভক্ত হয়ে চিকিৎসা সেবা শুরু করেছেন। এর আগে, গত জানুয়ারি থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত এ গ্রামে জ্বর, পেটব্যথা, রক্তবমিতে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, মেডিকেল টিম দুপুরে পৌঁছে তিনটি দলে ভাগ হয়ে আক্রান্তদের স্বাস্থ্যসেবা প্রদান করছে। তারা রোগের উপসর্গ ও লক্ষণ বুঝে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন। ধারণা করা হচ্ছে- ‘গ্যাস্ট্রোএন্টেরোলজি’ রোগে আক্রান্ত হয়েছেন তারা।
.png)
তিনি আরো জানান, যারা মারা গেছেন তাদের লক্ষণ ও উপসর্গ শুনে ধারণা করা হচ্ছে ঘনঘন বমি হওয়ার কারণে তারা সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ না করায় মৃত্যুবরণ করেছে।
জানা গেছে, উপজেলার ঠেগা চান্দবী ঘাট গ্রামে ৮৬ পরিবার রয়েছে। তাদের মধ্যে অনেকেই জ্বর, রক্তবমি, পেটব্যথায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে গ্রামবাসীর মনে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বরকল ইউএনও ফোরকান অনুপম এলাহী জানান, উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে। এরইমধ্যে মেডিকেল টিম কাজ শুরু করেছে।