বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঘাগড়া বগাপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, রাত ৮টার দিকে কনস্ট্রাকশন কাজে নিয়োজিত ১৪-১৫ জন শ্রমিক ঢালাইয়ের কাজ শেষ করে রাঙ্গামাটি ফিরছিলেন। কাপ্তাইয়ের বগাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। বাকি শ্রমিকদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
.png)
এ বিষয়ে ঘাগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল চাকমা জানান, শ্রমিকদের বহনকারী একটি মিনিট্রাক কাপ্তাইয়ের বগাপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে দু’জন ঘটনাস্থলে নিহত হন। বাকি ১৩-১৪ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।