ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক নিহত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত যুবক নূর মোহাম্মদ টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের ‘ডি’ ব্লকের বাসিন্দা।

মঙ্গলবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।

Advertisement

ওসি বলেন, সকালে নূর মোহাম্মদ নিজ বাসায় যাওয়ার পথে ‘ডি’ ব্লক সংলগ্ন পানির ট্যাংকির সামনে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!