ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত আজিজ উল্লাহ- ছবি: ডেইলি বাংলাদেশ

উখিয়ার পালংখালী তাজিমারখোলা ক্যাম্প থেকে আজিজ উল্লাহ নামে এক রোহিঙ্গাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছে থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আজিজ উল্লাহ পালংখালী তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর বাসিন্দা।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।

Advertisement

এর আগে, সোমবার রাতে ৯টার দিকে ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর বলেন, সোমবার রাতে পালংখালী তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৯ এ অভিযান চালায় এপিবিএন-৮। এ সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আজিজ উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!