সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, শনিবার বিকেলে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র্যাব ও এপিবিএন পুলিশ সদস্যরা একটি যৌথ অভিযান চালায়। এ সময় অস্ত্র আইনের ওয়ারেন্টভুক্ত আসামি রোহিঙ্গা খুরশিদ আলমকে গ্রেফতার করা হয়। রোহিঙ্গা যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)