ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়া জানান, সকালে একটি অটোরিকশা কয়েকজন কলেজছাত্রকে নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বুড়িমারী অভিমুখী একটি কাভার্ডভ্যান ঐ অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কলেজছাত্র সোহেল নিহত হন। এ সময় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল পাঠানো হয়েছে।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!