ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৬

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
সিলেটে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৬
প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রল পাম্পের অদূরে সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ধলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা ও অটোরিকশাচালক মুনসুর আলী। তিনি সিলেটের বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশচালকসহ ৫ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মুনসুর আলীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর নাজমা ও মুনসুর মারা যান। 

Advertisement

নিহত নাজমা বেগমের স্বামী সোনা মিয়া জানান, তার স্ত্রী অসুস্থ ছিলেন। সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে বিশ্বনাথ যাওয়ার পথে এ দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এসআই জাফর ইমাম বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!