বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিবর ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। পরিবারের অমতে তারা ভালোবেসে বিয়ে করেন। এ কারণে বিয়ের পর থেকে উভয় পরিবারের মধ্যে বিরোধ লেগে ছিল। মেয়ের বাবা দেলোয়ার হোসেন একজন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
.png)
একপর্যায়ে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা ছুরি নিয়ে আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেন। এতে জ্ঞান হারিয়ে ফেলেন আজিবর। এরপর তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।