ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২ মার্চ ২০২৪
বগুড়ায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ফাইল ফটো

বগুড়ায় আজহারুল ইসলাম শান্ত (২২) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল ৫টার দিকে শহরের চকফরিদ কলোনি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শান্ত জেলার সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামের আবুল হোসেনের ছেলে। শান্ত শহরের ফুলদীঘি পূর্বপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি সুখানপুকুর সৈয়দ আহমেদ কলেজের ডিগ্রি (পাশ) কোর্সের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহিনুজ্জামান।

Advertisement

নিহতের বাবা আবুল হোসেন জানান, তার ছেলে লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেট সংযোগের কাজ করতেন। শনিবার বিকেলে শান্ত বাসা থেকে বের হয়ে চক ফরিদ কলোনি এলাকায় যান। সেখানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের পেছনের কোনো কারণ জানা যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!