ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২১ মার্চ ২০২৪
মাটিরাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে
ফাইল ছবি

সারাদেশের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে। 

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল। এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল ও আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহার ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল। 

Advertisement

নির্বাচন কমিশনের তথ্যমতে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!