ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ১৭ মার্চ ২০২৪
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। 

তিনি বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২, ইস্ট এর রোহিঙ্গা বাজারের ‘বি’ ব্লকের সীমানাবর্তী কাঁটা তারের বেড়া সংলগ্ন বাঁশের সাঁকোর ওপর থেকে আবদুর রহমানের ছেলে রোহিঙ্গা যুবক আবুল ফয়েজকে ২৫০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি ব্লক-বি,ডব্লিউ ১০, ক্যাম্প-২ ইস্ট, কুতুপালংয়ের উখিয়ায় বসবাস করেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

Advertisement

উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, আটক রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!