বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া মৌচনি নিবন্ধিত ক্যাম্পের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।
এ সময় আগুন নেভাতে গিয়ে দোকানদার আমির হাকিম (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ‘এফ’ ব্লকের বাসিন্দা।
.png)
জানা গেছে, রাতে হঠাৎ করে ক্যাম্পে একটি চায়ের দোকানে আগুন লাগে। পরে আাশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দোকানের মালিক আমির হাকিম গুরুতর আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইফরান ইউছুপ বলেন, ক্যাম্প থেকে এক রোহিঙ্গাকে আহত অবস্থায় নিয়ে আসে। তার মাথায় মারাত্মক আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে রেফার্ড করা হয়েছে।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মুকুল নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ফায়ার সার্ভিস কাজ করেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।