ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ৩ রোহিঙ্গা গ্রেফতার 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ১৩ মার্চ ২০২৪
কক্সবাজারে ৩ রোহিঙ্গা গ্রেফতার 
গ্রেফতারকৃত রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ১৭ নম্বর ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪-এপিবিএন ও র‌্যাব-১৫।

সোমবার (১১ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া ৮ নম্বর ক্যাম্পের ব্লক-এ/২৯ বাসিন্দা জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ, কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১১ বাসিন্দা রশিদের ছেলে আতাউল্লাহ এবং ৮ নম্বর ক্যাম্প-ডব্লিউ, মেইন ব্লক-ডি বাসিন্দা মোহাম্মদ ওরফে ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ ওরফে মাস্টার হাশিমুল্লাহ।

মঙ্গলবার (১২মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)  মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি যৌথ অভিযান চালায় ১৪ এপিবিএন ও র‌্যাব-১৫। এসময় মাদক মামলার পলাতক আসামি তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা নিজেদের ঐ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে স্বীকার করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!