ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ১৬ মার্চ ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা মোহাম্মদ রহিম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মোহাম্মদ রহিম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন। এ সময় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ নম্বর ক্যাম্পের সি-৩ ব্লক থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং।

Advertisement

তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা মোহাম্মদ রহিমকে আটক করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!