আটককৃত জিয়াবুল হক (১৭) উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আজিমের ছেলে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (১ মার্চ) ভোররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প ই-৮ ব্লকে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ জিয়াবুলকে আটক করা হয়।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামতলী পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম কামরুল ইসলাম।
৮-এপিবিএন’র সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, রোহিঙ্গা জিয়াবুলকে উখিয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।