শুক্রবার উপজেলার দহগ্রাম করিডোর পাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল্লাহ ও তার স্ত্রী শরিফা, আমেনা ও তার মেয়ে রিনাস বিবি। তারা কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ ও উখিয়ার কুতুপালং ক্যাম্পে-১ এর বাসিন্দা।
.png)
জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দুপুর থেকে ঐ চার রোহিঙ্গা সীমান্তের পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সন্দেহ হলে তাদের আটক করেন বিজিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, আটককৃত রোহিঙ্গারাদের তথ্য যাচাই-বাছাই চলছে। সীমান্ত থেকে তাদের আটক করেছে বিজিবি। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন।