আটককৃত ফারাজ আলী নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পিতার নাম হামিদুল।
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
জানা গেছে, জেলা নির্বাচন অফিস থেকে নিজ নামে ভোটার আইডি কার্ড এবং কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের ঝালুপাড়ার ঠিকানা ব্যবহার করে তিনি পাসপোর্ট করতে আসেন। সেখানে আবেদন জমাসহ সব কার্যক্রম শেষে ফিঙ্গার প্রিন্টে মিল না পাওয়ায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন।
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, বুধবার দুপুর সোয়া ১টার দিকে সবুজ আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে ফিঙ্গার প্রিন্টের সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই বেরিয়ে আসে তিনি রোহিঙ্গা নাগরিক। পরে তাকে পুলিশের কাছে দেওয়া হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা বলেন, কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ একজন রোহিঙ্গাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে আর কারা জড়িত সেই তথ্য সংগ্রহ শেষে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।