ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ২২ নভেম্বর ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক আটক
আটককৃত আরিফ উল্লাহ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুটি অস্ত্রসহ মো. আরিফ উল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

আটককৃত আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি একটি উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে কর্মরত।

Advertisement

পুলিশ সুপার জানান, সোমবার রাতে কক্সবাজার শহরের বাঁকখালী নদী সংলগ্ন ৬ নম্বর জেটি ঘাট এলাকায় অস্ত্রের একটি চালান নিয়ে কিছু লোকজন অবস্থান করছে- এমন খবরে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা কাঁধে ব্যাগ বহনকারী সন্দেহজনক এক যুবককে দেখতে পেয়ে ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক উদ্ধার করা হয়। এসব অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য ক্যাম্পে নেয়া হচ্ছিল। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!