ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ১৮ নভেম্বর ২০২৩
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক 
আটককৃত রোহিঙ্গা মোহাম্মদ রফিক

কক্সবাজারের টেকনাফে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ মোহাম্মদ রফিক নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫।

গত বুধবার (১৫ নভেম্বর) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মোহাম্মদ রফিক হ্নীলা ইউনিয়নের লেদা পুরাতন ক্যাম্পের রুম- ২৮৪, ব্লক-ডি, ২৪ নম্বর ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, বুধবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় র‌্যাবের আভিযানিক দল। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা মোহাম্মদ রফিককে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৩ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

টেকনাফ থানার ওসি ওসমান গণী জানান, রোহিঙ্গা মোহাম্মদ রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!