ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ১১ মার্চ ২০২৪
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রোববার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ এর ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মো. রশিদের ছেলে আতাউল্লাহ।

Advertisement

১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড শটগানের কার্তুজ ও ২ রাউন্ড গুলিসহ দুইজন ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!