ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিকিৎসক ছাড়াই সিজার, পরিচালকের জেল-জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:০০, ১৫ মার্চ ২০২৪
চিকিৎসক ছাড়াই সিজার, পরিচালকের জেল-জরিমানা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই অপারেশনের দায়ে নিবন্ধনহীন একটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে সাতদিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকার পপুলার জেনারেল হাসপাতালে অভিযান শেষে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তারা দেখতে পান, কোনো চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক গৃহবধূর সিজারিয়ান অপারেশন চলছে। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে হাসপাতাল সম্পন্ন করান সিভিল সার্জন।

Advertisement

বিকেলে নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অপারেশনের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে পৃথক দুটি ধারায় এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!