ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে খেজুর বিক্রি করায় ৩ দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ১৩ মার্চ ২০২৪
বেশি দামে খেজুর বিক্রি করায় ৩ দোকানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেশি দামে খেজুর বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় মেসার্স লাকি স্টোরকে ৩ হাজার, মেসার্স শেখ সাদী স্টোরকে ৩ হাজার ও নজির মিয়ার ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সাধারণ খেজুর বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!