মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার কামালবাগের দেবিদাস ঘাট লেনে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
অভিযানে আদালত প্রথমে ৩০/৬ নম্বর হোল্ডিংয়ে মধুমতি প্লাস্টিক কারখানায় যান। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার পাশাপাশি অগ্নিঝুঁকি মোকাবিলা সংক্রান্ত অন্যান্য শর্ত পূরণ না করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
পরবর্তীতে আদালত অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় পার্শ্ববর্তী শরীফ প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা এবং অন্য আরো দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, সব মিলিয়ে আদালত আজকের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ জরিমানা করেন। অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের লালবাগ জোনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এস এম সানাউল্লাহ উপস্থিত ছিলেন।