শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।
গ্রেফতারকৃত জেলেরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাবু মান (৩৫), আমির মাতব্বর (৩৩), শাহজামাল বেপারী (৩২) ও মো. খলিল খাঁ (৩৬)।
.png)
ওসি কামরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টার অভিযানে জাটকা ধরা অবস্থায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে এসব জেলেদের গ্রেফতার করা হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ ধরার নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে। গ্রেফতার জেলেদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।