ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে হত্যা মামলায় পাঁচজনের আমৃত্যু কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ৭ মার্চ ২০২৪
জামালপুরে হত্যা মামলায় পাঁচজনের আমৃত্যু কারাদণ্ড
ছবি: সংগৃহীত

জামালপুরে ট্রেনে ডাকাতির সময় অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। এদের মধ্যে রনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন জানান, গত ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা। 

Advertisement

ঐ ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে পাঁচ আসামির মধ্যে চারজনের উপস্থিতিতে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!