ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে বাংলাদেশি হত্যায় ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ৭ মার্চ ২০২৪
সৌদিতে বাংলাদেশি হত্যায় ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর
ফাইল ফটো

সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রতিষ্ঠানে সশস্ত্র ডাকাতির সময় ঐ ৫ পাকিস্তানি এক নির্দোষ ব্যক্তিকে হত্যা করেন। নিহত ব্যক্তি ঐ  প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ছিলেন। ঘটনাটি ঘটে দেশটির পূর্বাঞ্চলে। ঐ ঘটনায় অপরাধীদের আটক করে সৌদি আইনের অধীনে বিচার করা হয়। বিচারে দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোষী ব্যক্তিরা পাকিস্তানি নাগরিক। ডাকাতি করতে গিয়ে ঐ বেসরকারি সংস্থার দুই প্রহরীকে বেঁধে রেখেছিলেন তারা। এ সময় প্রহরীরা বাধা দিলে একজনকে হত্যা করা হয়। নিহত প্রহরী বাংলাদেশি নাগরিক ছিলেন।

Advertisement

এদিকে পাকিস্তানের সরকার এ মৃত্যুদণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাগুলো পর্যালোচনা করার দাবি জানিয়েছে।

সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!