ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১১:২৭, ৪ মার্চ ২০২৪
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। 

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, তারা রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান। পরে দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে নিহতদের বাংলাদেশি বলা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

Advertisement

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছর।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!