ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
ফাইল ফটো

মালয়েশিয়ার চ্যারাস শহরে সড়ক দুর্ঘটনায় রাজন মাহমুদ (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে সড়কে গাড়ি চাপায় প্রাণ হারান তিনি।

জানা গেছে, নিহত রাজন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চর লাউলানি গ্রামের জাহাঙ্গীর মৃধার ছোট ছেলে।

রাজন মাহমুদের এক সহকর্মী জানান, মালয়েশিয়ার চ্যারাস শহরে শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে গাড়িচাপায় গুরুতর আহত হন রাজন। তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!