আহত ওই বন্ধু হলেন, মেহেরপুর সদর উপজেলা বলিয়ারপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে আবির হোসেন (১৫)। হামলাকারী আলামিন হোসেন একই গ্রামের রিপন আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আবির হোসেন ও আলামিন হোসেন স্থানীয় বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষ করে তারা। এ সময় আলামিন কেন্দ্রের গেটে এসে আবিরকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
.png)
আহত আবির হোসেনের বন্ধু জুয়েল রানা জানায়, আবির, আলামিন ও আমিসহ বেশ কয়েকজন বন্ধু পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে আসি। এ সময় আলামিন ক্ষিপ্ত হয়ে আবিরকে পিটিয়ে জখম করে। আলামিনের প্রেমিকাকে ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ দেওয়ার অভিযোগ তুলে আবিরকে পিটানো হয়।
আহত আবির হোসেন জানায়, আমি আগে কখনো আলামিনের প্রেমিকাকে মেসেজ দিইনি। বরং তার প্রেমিকা আমাকে মেসেজ দিয়েছে। আমার ওপর অন্যায়ভাবে হামলা করেছে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।