ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ২জনকে পিটিয়ে জখম

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২৪ জুলাই ২০২৩
মৌলভীবাজারে ২জনকে পিটিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল এলাকায় দুইজনকে পিটিয়ে জখম করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে কচুরগুল এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা। 

জানা যায়, আটককৃত জাহাঙ্গীর আলীর বাড়ি কুড়িগ্রামের ভুড়িঙ্গামারী উপজেলায়। সে উপজেলার আনসার আলী ওরফে ভান্ডারীর ছেলে। অন্যজন খুলনার হৃদয় শেখ। 

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, সকালে একজন অপরিচিত লোক কচুরগুল আসলে স্থানীয়রা তাকে আটক করে। তার পুরো শরীরজুড়ে আঘাতের চিহ। তার মাধ্যমে আমরা আরেকজনের খবর পাই। তাদের শরীরে যে রকম আঘাত করা হয়েছে তা অবর্ণনীয়। মানুষ মানুষকে এভাবে আঘাত করতে পারে না। 

Advertisement

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন জানান, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!