গ্রেফতারকৃত সৈয়দ হোসেন উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-আর্মড এপিবিএন’র সহ-অধিনায়ক ও পুলিশ সুপার আরেফিন জুয়েল। এর আগে, এদিন ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
১৪-এপিবিএন’র সহ-অধিনায়ক ও পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, রোববার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন-১৪। এ সময় রোহিঙ্গা সৈয়দ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়।