ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বেইলি রোডে আগুন

স্ত্রী-মেয়ে মরদেহ নিয়ে মাধবপুরে যাবেন প্রবাসী উত্তম

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ২ মার্চ ২০২৪
স্ত্রী-মেয়ে মরদেহ নিয়ে মাধবপুরে যাবেন প্রবাসী উত্তম
ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হবিগঞ্জের মাধবপুরের প্রবাসী প্রকৌশলী উত্তম রায়ের স্ত্রী রুবি রায় ও মেয়ে বিয়াংকা রায়। ছবি: সংগৃহীত

পেশাগত কারণে স্বামী বিদেশে। আদরের মেয়ের বিরিয়ানি খাওয়ার আবদার পূরণ করতে গিয়েছিলেন রাজধানী ঢাকার বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয়। কিন্তু বিরিয়ানি খাওয়ার আগেই বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হলেন ফিলিপিনো মা রুবি রায় ও তার ‘এ’ লেবেল পড়ুয়া মেয়ে প্রিয়াংকা রায়। পোল্যান্ডে বসেই খবরটি পেয়েছিলেন উত্তম কুমার রায়।

শনিবার (২ মার্চ) দেশে আসছেন তিনি। এখন স্ত্রী ও মেয়ের মরদেহ নিয়ে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে। 

নিহত প্রিয়াংকার বড় চাচা বিষ্ণু রায় জানান, খবর পেয়ে উত্তম কুমার রায় পোল্যান্ড থেকে দেশে এসেছেন শনিবার (২ মার্চ)। এখন স্ত্রী ও কন্যার মরদেহ নিয়ে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মা-মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়ে নিহত হন। 

তিনি আরো জানান, তার ছোট ভাই উত্তম কুমার রায় ১৯৯৬ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন। পরবর্তীতে তিনি ওই কোম্পানির চাকরিসূত্রে পোল্যান্ডে যান। এ সময় স্ত্রী-মেয়েকে দেশে রেখে যান। তারা ঢাকার মালিবাগে থাকতেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!