এর আগে, বুধবার রাতে তিন শুটারসহ চারজনকে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে মহানগর পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হলেও আগ্নেয়াস্ত্রটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সাতগাড়া মিস্ত্রিপাড়ার আকতার হোসেনের ছেলে শুটার কাওছার আলী (৪৩), ধাপ চেকপোস্ট হাজী কলোনির সোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম সুমন (৩৮), ধাপ শ্যামলী লেনের তৈয়বুর রহমানের ছেলে আহসান হাবীব মিলন (৩৫) এবং ধাপ শিমুলবাগ এলাকার ফজলুল হকের ছেলে হান্নান মিয়া বাবু (৩০)।
.png)
সংবাদ সম্মেলনে উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারি রাতে নগরীর গুপ্তপাড়া মোটর মালিক সমিতির অফিস থেকে গাড়িযোগে নিজ বাড়িতে ফেরার সময় গনেশপুর এলাকায় ওত পেতে থাকা একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপনকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও গুলিতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ধাপ এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের দখল, চাঁদার টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ অনুসন্ধানের পর বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত রংপুর মোটর মালিক সমিতির চেনমাস্টার কাওসার আলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে, অসাদুল ইসলাম সুমন, আহসান হাবিব মিলন ও হান্নান মিন বাবুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন বাদী হয়ে রংপুর মহানগর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।