ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক বিক্রির কথা বলে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যাচেষ্টা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২২ নভেম্বর ২০২৩
ট্রাক বিক্রির কথা বলে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যাচেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ফারুক হোসেন (৪৫) নামে এক প্রবাসীর কাছে ট্রাক বিক্রির কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করা হয়েছে। আহত সৌদি প্রবাসী ফারুক হোসেনকে গ্রামবাসী উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার আদমদীঘি উপজেলার ডুমুরীগ্রাম বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন উপজেলার ডহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আটককৃত হামলাকারীরা হলো, আদমদীঘি উপজেলার তিলোছ কান্ডার পাড়ার মুক্তার হোসেনের ছেলে আতিকুল ইসলম (১৬), তিলোছ জয়দেবপুরের আনোয়ার হোসেনের ছেলে পারভেজ (১৫) ও ডহরপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে নাফিউল ইসলাম (১৫)। ঘটনার পর তাদের আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। 

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সৌদি আরব থেকে ছুটিতে আসা ফারুক হোসেন একটি ট্রাক কেনার জন্য খোঁজ করছিলেন। এ সময় আটক ওই তিন কিশোরদের সন্ধানে ট্রাক বিক্রি আছে বলে ফারুক হোসেনকে ডেকে প্রথমে আদমদীঘির মুরইল বাজারে নিয়ে যান। সেখান থেকে বিকেল ৫টায় ওই তিনজন মোটরসাইকেলযোগে ফারুক হোসেনকে ট্রাক দেখানোর কথা বলে নসরতপুর ইউপির ডুমুরীগ্রাম বটতলা নামক স্থানে নিয়ে যান।

এরপর কৌশলে ট্রাক না দেখিয়ে ফারুক হোসেনকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে ওই তিন কিশোরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!