ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যাচেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৪ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যাচেষ্টা
বাহুবল মডেল থানা- ফাইল ফটো

হবিগঞ্জের বাহুবলে জালাল মিয়া নামে এক ধান ব্যবসায়ীকে গলাকেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোরে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী জালাল মিয়া ঐ গ্রামের মদরিছ মিয়ার ছেলে।

জানা যায়, জালাল মিয়া সোমবার রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোরে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত কৌশলে তার ঘরে প্রবেশ করে। পরে তাকে ঘুমন্ত অবস্থায় হত্যাচেষ্টা করে। এ সময় জালাল মিয়া জেগে উঠলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাহুবল মডেল থানা পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

Advertisement

এ বিষয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!