মঙ্গলবার সকালে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওমর চন্দ্র কুরি একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের যতীন্দ্র চন্দ্র কুরির ছেলে।
জানা যায়, ওমর চন্দ্র কুরি প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৮টায় তার অটোরিকশা নিয়ে কুঠিরহাট বাজারে আসেন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি তার অটোরিকশা ভাড়া করে সোনাগাজী-ফেনী সীমান্তের চর গোপালগাঁও গ্রামের নতুন ব্রিজ এলাকায় নিয়ে যান। ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ওমর চন্দ্র কুরিকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর এবং গলাকেটে হত্যাচেষ্টা করেন। এ সময় ওমরের চিৎকার শুনে ঐ এলাকার কয়েকটি বাড়ির লোকজন বেরিয়ে আসেন। এতে দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় ওমরকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ওমরকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ, ফেনী মডেল থানা পুলিশ এবং চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
.png)
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালিদ হোসেন দাইয়ান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।