মঙ্গলবার বিকেল ৫টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার কাগমারী পাড়া গামে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফ মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের জবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে কাগমারী পাড়া-পুরান টুপকারচর সড়কের কাগমারী পাড়া এলাকায় আরিফকে গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখে স্থানীয়রা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক আরিফের অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
.png)
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আহত আরিফ জীবিকার তাগিদে অটোরিকশা চালাতো। সম্ভবত যাত্রী সেজে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আরিফকে কেন গলাকাটা হয়েছে এবং সে কীভাবে কাগমারীপাড়া এলাকায় এসেছে- সে বিষয়ে জানতে কাজ করছে পুলিশ।