ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যাচেষ্টার মামলায় দুই সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২৮ জুলাই ২০২৩
হত্যাচেষ্টার মামলায় দুই সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

যুবককে পিটিয়ে হত্যাচেষ্টার মামলায় দুই সাবেক চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। তাদেরকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

এরআগে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- লালমোহনের চরভূতা ইউপির সাবেক চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউপির সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লোকমান হোসেন ও রমাগঞ্জ ইউনিয়নের আজিজ।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, গত বুধবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে চরফ্যাশন থেকে মোটরসাইকেলযোগে লালমোহনে আসার পথে তৈয়্যবুর রহমান নামে এক যুবককে লালমোহনের ফুলবাগিচা গ্রামের এই দুই সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে ১৬ জন সন্ত্রাসী গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরো ১০ জনকে অজ্ঞাত রেখে লালমোহন থানায় একটি মামলা করেন হামলার শিকার যুবক তৈয়্যবুর রহমান। তিনি বাংলাদেশ টুডে নামের একটি ইংরেজি পত্রিকায় কর্মরত রয়েছেন।

ওসি আরো বলেন, ওই যুবকের মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দুই সাবেক চেয়ারম্যানকে ভোলা থেকে ও অপর দুই আসামিকে লালমোহনের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

যুবক তৈয়্যবুর রহমানের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ীক সূত্রে এই যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল অভিযুক্তদের সঙ্গে। তারই জেরে গত বুধবার রাতে লালমোহনে আসার পথে তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালান সাবেক দুই চেয়ারম্যানসহ তাদের অনুসারীরা। হামলার শিকার যুবক তৈয়্যবুর রহমান বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!