ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাত-পা বেঁধে শিশু শিহাবকে হত্যা, কিশোর আটক 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
হাত-পা বেঁধে শিশু শিহাবকে হত্যা, কিশোর আটক 
ফাইল ফটো

বাগেরহাটের চিতালমারীতে হাত-পা বেঁধে শিহাব শেখ নামে সাড়ে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রামের একটি ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। আটক ওই কিশোরের ঘর থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। শিশু শিহাব শেখ চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

Advertisement

তিনি বলেন, শিশুর শিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে। 

তিনি আরো জানান, এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। বিকেলে শিহাবের হাত-পা বেঁধে হত্যা করে নিজ ঘরে ফেলে রাখে। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!