ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তামাক ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
তামাক ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার ফতাইপুর গ্রামে তামাক ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়েছেন।  

আহতরা হলেন ফতাই গ্রামের মৃত মঙ্গল শেখের ছেলে জনি মিয়া, জনির ছেলে বিজয় আলী ও জনির স্ত্রী। অন্য পক্ষের আহতরা হলেন ওই গ্রামের রুহুল আমীনের দু'ছেলে জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।

বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

Advertisement

স্থানীয়রা জানান, জনি মিয়ার তামাক ক্ষেতে প্রতিবেশী জহুরুলের ছাগল যায়। এ নিয়ে জনি বিষয়টি জহুরুলকে বলতে গেলে,বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৫জন আহত  হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!