ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আসিফ নামের অপর এক যুবক আহত হয়েছেন। 

আহত আসিফকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ইছাখালী গ্রামের ফরমান আলীর ছেলে ও আহত আসিফ পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের আসানুর রহমানের ছেলে।

Advertisement

জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে আসিফ তার মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে মেহেরপুর থেকে ইছাখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইছাখালীর মোড়ে রমজান আলী তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই স্থানীয়রা রমজান আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহত আসিফকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়ায় রেফার্ড করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধারে করেছে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!