নিহতের নাম সীমা আক্তার (২৮)। তিনি গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গাফফার মিয়ার মেয়ে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে উপজেলা সড়কের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দ্রুত গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন পথচারী সীমা আক্তার। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, নিহত লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমরা ঘাতক অটোরিকশাটি শনাক্তের চেষ্টা করছি।