শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- এনা পরিবহনের চালক ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। আর কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছালে কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরো ছয়জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।