ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় মাহেন্দ্র-পিকআপ সংঘর্ষ, ২ হজযাত্রী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
সাতক্ষীরায় মাহেন্দ্র-পিকআপ সংঘর্ষ, ২ হজযাত্রী নিহত
ফাইল ফটো

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পিকআপ ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হজযাত্রী পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী গৃহবধূ ফজিলা খাতুন ও লক্ষিখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম। আহতরা হলেন- গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী রেশমা খাতুন এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির।

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার জানান, সকালে পাইকগাছা থেকে ছেড়ে আসা হজযাত্রীবাহী একটি মাহেন্দ্র আশাশুনির নওয়াপাড়া এলাকায় পৌঁছাতেই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্রে থাকা  দুই হজযাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন আরো তিনজন। তাদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!