ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মাতুয়াইলে ৭ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
মাতুয়াইলে ৭ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
ফাইল ফটো

রাজধানীর মাতুয়াইলে একটি নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে মো. নান্নু মণ্ডল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে মাতুয়াইল মদিনা চত্বর শহরপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নান্নু মণ্ডল পাবনার সাঁথিয়া থানার সোনাতলা গ্রামের নিয়ামত মণ্ডলের ছেলে।

Advertisement

নিহতের সহকর্মী রাজু মিয়া জানান, নান্নু মিয়া রড মিস্ত্রির সহকারী ছিলেন। ঐ ভবনের ৭ তলায় সাটারিংয়ের কাজ করার সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!