ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ক্রেন দিয়ে মালামাল উঠাতে গিয়ে ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
ক্রেন দিয়ে মালামাল উঠাতে গিয়ে ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল; ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে নিচে পড়ে নাসিম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।। নিহত নাসিমের  বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

আহতাবস্থায় নাসিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।

Advertisement

জানা যায়, নিহত নাসিমে নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন। আনুমানিক তিন বছর ধরে ভবনটিতে কাজ করে আসছিলেন তিনি।

সহকর্মী ও চাচাতো ভাই মো. আবুল কাশেম জানান, তারা উত্তরার ১২ নম্বর সেক্টরের হাউজ বিল্ডিং খালপাড়া এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। ভবনটির অষ্টম তলায় ক্রেন দিয়ে মালামাল তুলছিলেন নাসিম। বিকেলে অষ্টম তলা থেকে নিচে পড়ে যান তিনি। দেখতে পেয়ে ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ভবন থেকে কীভাবে তিনি নিচে পড়েছেন সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন সহকর্মী আবুল কাশেম।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!