শনিবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাতিবেড় গ্রামের আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার ও একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার। তারা পোশাক শ্রমিক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার উপপরিদর্শক কাজল হোসেন।
.png)
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, যাত্রীবাহী অটোরিকশাটি ভালুকার দিয়ে যাচ্ছিল। ভোর ৬টার দিকে উথুরা বাজার এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী নিহত হন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।