ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মালবাহী মিশুক উল্টে ব্যবসায়ী নিহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ১ ফেব্রুয়ারি ২০২৪
চাঁদপুরে মালবাহী মিশুক উল্টে ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে মালবাহী মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মিজানুর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুর-অলিপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর সদর ইউনিয়নের অলিপুর গ্রামের মীরের বাড়ির মরহুম মোস্তফা কামালের ছেলে।

স্থানীয়রা জানান, মিজানুর নিজ এলাকায় মুদি ব্যবসা করতেন। দুপুরে তিনি হাজীগঞ্জ বাজার হতে মালামাল কিনে মিশুকযোগে দোকানে ফিরছিলেন। পথে নিজ গ্রামের পাথুরিয়া বাড়ির সামনে পৌঁছালে কৈয়ারপুর-অলিপুর সড়ক থেকে মিশুকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে মিশুকের নিচে চাপা পড়েন মিজানুর। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!