শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-- রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর ফারুক।
দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারুকের মৃত্যু হয়।
.png)
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা যায় একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি আশকোনা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়।