অভিযুক্ত জীবন ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে তাকে হাতেনাতে ব্যাটারিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গালা ইউপির ঝিটকা গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
.png)
জানা যায়, সোমবার ভোরে ঝিটকা গরুহাটে পার্কিং করে রাখা সুজন মিয়ার ট্রাকের শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিলো কান্দালংকা গ্রামের বিলু মোল্লার ছেলে জীবন মোল্লা। বিষয়টি দেখতে পেয়ে সুজনের মা হোসনে আরা বেগম কৌশলে ছেলেকে ডেকে আনেন। এরপর ৩০০ গজ দূরে তালিব মাস্টারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ব্যাটারিসহ জীবনকে আটক করেন তারা। পরে ৯৯৯ এ কল দিয়ে জীবনকে পুলিশে সোর্পদ করেন।
হোসনে আরা বেগম বলেন, সোমবার ভোরে আমার ছেলের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যেতে দেখি জীবনকে। পরে স্থানীয় একজনকে দিয়ে কৌশলে আমার ছেলেকে ডেকে পাঠাই। পরে তালেব মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে জীবনকে ব্যাটারিসহ আটক করা হয়। জীবন ব্যাটারি নিয়ে ওখানে বসে বিশ্রাম নিচ্ছিলেন।
ট্রাকের মালিক সুজন মিয়া বলেন, আমার গাড়ির ব্যাটারি চুরি করে পালানোর সময় জীবন নামের এক চোরকে আটক করি। পরে ৯৯৯ এ কল দিয়ে চোরকে পুলিশে সোপর্দ করেছি। এ বিষয়ে মামলা করবো।
হরিরামপুর থানার ওসি শাহ নূর এ আলম জানান, অভিযুক্ত ব্যাটারি চোর জীবনকে থানায় নিয়ে আসা হয়েছে। বাদীকে আসতে বলেছি। তারা এসে অভিযোগ দিলেই মামলা নেয়া হবে।